ক্রিস্টোফার ম্যাকডুগাল এর বর্ন টু রান বইয়ের রিভিউ এবং কিছু পাওয়ারফুল উক্তি
“বেস্ট রানার রা কোন ট্র্যাক রেখে যায়না।”
২০০৯ সালে প্রকাশিত, ক্রিস্টোফার ম্যাকডুগালের "বর্ন টু রান" এমন একটি বই যেটা রানিং জগতের মানুষদের পাশাপাশি নন রানার যারা আছেন তাদের জন্য ও অনেকবেশি আনন্দদায়ক। বইটি টিপিক্যাল স্পোর্টস এর বাইরে গিয়ে মানুষের ধৈর্যের মাত্রা, রহস্যময় তারাহুমারা ইন্ডিয়ান, ইত্যাদি নিয়ে আলোচনা করে, এবং একটা টাইমলেস প্রশ্ন করেঃ মানুষ কি দৌড়ানোর জন্যই জন্মগ্রহণ করে?
বইটির কেন্দ্রবিন্দু ম্যাকডুগালের নিজের জার্নির সাথে জড়িত। যেখানে একজন ব্যক্তি যে নিয়মিত দৌড়ায় সে কিভাবে রানিং এর আঘাতে জর্জরিত হতে পারে এবং কিভাবে ব্যথা ছাড়াই ডিস্টেন্স দৌড়ের বিজ্ঞান এবং শিল্পকে বোঝা যায় সেরকম একটা যাত্রার অনুসন্ধান করেন। পথিমধ্যে, তিনি বিশ্বের এক্সট্রা অরডিনারি আল্ট্রা রানার এবং বিশেষজ্ঞদের সাথে সাক্ষাত করেন, সাথে তাদের অভিজ্ঞতাসহ ইন্সাইট’সগুলো নির্বিঘ্নে বর্ণনা করেন। ম্যাকডুগালের এই যাত্রা মূলত মানুষের আঘাত ফ্রি রানিং থেকে শুরু হয়ে হিউম্যান স্পিরিট এবং পিউর রানিং এর আনন্দ উদযাপনের রহস্যের সন্ধান থেকে উদ্ভূত হয়।
নিচে বইটি থেকে কিছু উক্তি তুলে ধরা হল-
১। “রানিং আমাদের দুটি সবচেয়ে প্রাইমাল ইম্পালস কে একত্রিত করেঃ ভয় এবং আনন্দ। আমরা যখন ভয় পাই তখনো দৌড়াই, যখন আনন্দিত হই তখনো দৌড়াই। অর্থাৎ আমরা আমাদের সমস্যা থেকেও দৌড়ে পালাতে চাওয়ার পাশাপাশি ভালো সময়েও আমরা দৌড়ে পালাই।”
২। “তারাহুমার ভাষায়, মানুষ মাত্র দুটি রূপে আসেঃ রারামুরি- যারা সমস্যা থেকে দৌড়ায় এবং চাবোচিস- আর যারা মূলত এটি ঘটায়।”
৩। “আপনাকে ফাস্ট হতে হবে না। তবে নির্ভীক হওয়া ভাল।”
৪। “আপনি নিজে খাওয়ার জন্য এবং অন্যের খাওয়া এড়াতে দৌড়েছিলেন, একজন সঙ্গী খুঁজে পেতে এবং তাকে প্রভাবিত করার পাশাপাশি তার সাথে একটি নতুন জীবন শুরু করতে দৌড়েছিলেন। আপনার রানিং কে ভালোবাসতে হবে, নতুবা আপনি অন্য কিছুকে ভালোবেসে বাঁচতে পারবেন না। অন্য সব কিছুর মতো- যেসব কে আমরা আবেগপ্রবণভাবে আমাদের প্যাশন এবং ডিসায়ার বলি- এসব আসলে পূর্বপুরুষদের একটি এনকোডেড প্রয়োজনীয়তা। মূলত আমরা দৌড়ানোর জন্যই জন্মেছি, আর দৌড়ানোর জন্যই আমাদের জন্ম। তারাহুমারা দের মতো আমরা সবাই রানিং এর মানুষ।”
৫। “হৃদয়ে দুই্টি গডেস আছে। একজন জ্ঞানের এবং অন্যজন সম্পদের। প্রত্যেকে মনে করে যে, তাদের প্রথমে সম্পদশালী হতে হবে, ফলে জ্ঞান আপনাআপনিই চলে আসবে। সুতরাং, তারা সবসময় অর্থের পিছনে ছুটা নিয়ে উদ্বিগ্ন থাকে। কিন্তু তারা এই অর্থ সম্পদ থেকে অনেকখানি পিছিয়ে আছে। তবে এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে তা হল জ্ঞানের গডেস কে প্রথমে আপনার হৃদয়, সমস্ত ভালোবাসা, এবং এটেনশন দিতে হবে তাহলেই সম্পদের গডেস জেলাস অনুভব করবে এবং আপনাকে বা আপনার কাজ কে ফলো করা শুরু করবে।”
৬। “কোন একটা কিছুতে ভালো হওয়ার অর্থ এই যে সেটি আপনাকে অন্য বিষয়গুলো তেও ভালো করে তুলতে পারে।”
৭। “যখনই আমরা রানিং মানুষ হিসেবে আমাদের জীবন যাপন করা বন্ধ করে দিয়েছি বা দেই তখনোই আমাদের মধ্যে সব ধরণের সমস্যা যেমন- ভায়ুলেন্স, অবেসিটি, অসুস্থতা, বিষণ্ণতা এবং লোভ ইত্যাদি কাটিয়ে উঠতে পারি না। ব্যক্তি যদি নিজের ন্যাচার কে অস্বীকার করে, তবে এটি অন্য কোন কুৎসিত উপায়ে নিজের কাছে বিস্ফোরিত হবে।”
৮। “ব্যক্তিগত সম্পর্ক উন্নত, নিজের ভ্যালু সিস্টেমের প্রতি ইন্টিগ্রিটি শো, এবং সর্বঅবস্থায়
নিজের সততা প্রদর্শন করার মাধ্যমে সবকিছুর আদান-প্রদান প্রাক্টিস করার চর্চা করতে হবে।”
৯। “মহান দার্শনিক এবং জিনতত্ত্ববিদ দের মতে, সত্যিকার অর্থে কোনকিছু জয় করার একমাত্র উপায় হল সেই জিনিস বা কাজটিকে ভালোবাসা।”
১০। “মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে দৌড়ানো/রানিং বন্ধ করেনা। বরং রানিং বন্ধ করে দেওয়ার ফলে বৃদ্ধ হয়ে যায়।”
১১। “জাস্ট আপনার পা গুলো মুভ করেন। কারণ দৌড়ানোর জন্যই আপনার যে জম্ন এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি শুধু হিস্টোরি কেই ডিনাই করছেন না বরং আপনি নিজেই নিজেকে ডিনাই করছেন যে আসলে আপনি কে।”
১২। “আমাদের দৌড়ানোর কারণ একে অপরকে পরাজিত করার জন্য না, বরং একে অপরের সাথে থাকার জন্য।”
১৩। “সাফারিংস মানুষকে নম্র হতে শেখায়। এটা আপনাকে ট্যাপ করার মাধ্যমে ভালো কিছু করতে এবং ভালো মানুষ হতে বাধ্য করে।”
১৪। “কখনো কখনো একজন পুরুষের মধ্যকার বেস্ট ব্যক্তিত্ব কে বের করে আনতে একজন মহিলার প্রয়োজন পড়ে।”
ব্যক্তিগত মতামত
বর্ন টু রান বইটি কেবল রানিং এর বিষয়েই নয়, বরং এটি একজন ব্যক্তির উপখ্যান যার মধ্যে অধ্যবসায়, প্যাশন এবং সত্যিকারের সাধনার সর্বজনীন থিম নিহিত আছে। এটি মহানতার পথে মানুষ যে সকল ক্ষমতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা কাটিয়ে উঠতে মানুষের শক্তির ধারক ও প্রমাণ হিসেবে কাজ করে। যদি আপনি একজন অভিজ্ঞ রানার হয়ে থাকেন অথবা শুধুমাত্র ইন্সপিরেশন খুঁজছেন এমন কেউ হোন তাহলে বইটি থেকে আপনি একটি প্রুফাউন্ড ম্যাসেজ নিশ্চিত পাবেন যা রানিং বা খেলাধুলার বাইরে গিয়ে ওভারঅল হিউম্যান লাইফ সম্পর্কে একটা চূড়ান্ত বার্তা বহন করে।


